রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

বিয়ে করলেন ইয়াসির রাব্বি, পাত্রী কে?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
বিয়ে করলেন ইয়াসির রাব্বি, পাত্রী কে?

বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত নাম ইয়াসির রাব্বি। সাধারণত মারকুটে ব্যাটার হিসেবেই সকলে তাকে চিনে থাকেন। সে মারকুটে ব্যাটার রাব্বি বিয়ে করেছেন চট্টগ্রামের স্থানীয় মেয়েকে। যার নাম রিভা আনজুম।

চট্টগ্রামের লোকাল বয় হিসেবে বেশ পরিচিত চৌধুরী ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই থাকেই মারকুটে এই ব্যাটার। সে মারকুটে ব্যাটার ইয়াসির রাব্বি বুধবার (১০ জানুয়ারি) বিয়ে করেছেন।

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ইয়াসির। নিজ শহর চট্টগ্রামে বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টুয়েন্টিফোরে বুধবার বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি। ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। যদিও চট্টগ্রামের স্থানীয় এই মেয়েকে নিয়ে কোন বিস্তারিত জানা যায়নি।

২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে একটি করে অর্ধশতক রয়েছে তার।

আর কিছুদিন পরই শুরু হবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com