রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের বিপিএল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের বিপিএল

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। কোনো অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে না। বেলুন উড়িয়ে কিংবা উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

বিপিএল শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএল শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। মল্লিক জানালেন, তারা চেষ্টা করছেন ভবিষ্যতে তারা আরও একটি ভেন্যু বাড়ানোর চিন্তা করছেন বিপিএলে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে বিপিএলে যুক্ত করার চিন্তা রয়েছে। যদিও বিপিএলের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে কি না, তা দেখতে হবে সবার আগে।

উদ্বোধনী অনুষ্ঠান কেন আয়োজন করা হচ্ছে না? এর ব্যাখ্যা দিয়ে মল্লিক বলেন, ‘অনেক সমস্যা ছিল। বিশেষ করে জাতীয় নির্বাচন। নির্বাচন শেষে আমরা সময় পেয়েছি খুব কম। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট মাঠে গড়ানোই ছিল মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না। সব মিলিয়ে যে আমরা এবারের বিপিএল আয়োজন করতে পারছি, এটাই অনেক কিছু।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com