রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

বুমরাহকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
বুমরাহকে শাস্তি দিল আইসিসি

এগিয়ে থেকেও ইংল্যান্ডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ঘরের মাঠে হার দেখেছে ভারত। এবার দলটির মূল পেসার জাসপ্রিত বুমরাহকে আরও হতাশার খবর দিল আইসিসি। হায়দরাবাদে হওয়া ৫ ম্যাচের সিরিজের প্রথমটিতে আইসিসির নিয়ম ভেঙে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

বুমরাহর নিয়ম ভাঙার ঘটনাটি ঘটে রোববার, ম্যাচের চতুর্থ ও ফলাফল আসার দিন। ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল। ৮১তম ওভারে এক রান নেয়ার জন্য ছুটছিলেন ইনিংসে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ওলি পোপ। সে সময় নিয়ম ভঙ্গ করে পোপের সামনে দাঁড়ান বুমরাহ। এসময় পোপের সঙ্গে তার ধাক্কাও লাগে।

আইসিসি জানিয়েছে, তাদের নিয়মের ২.১২ ধারা ভেঙেছেন বুমরাহ। এই নিয়মের আওতায় আছে ম্যাচের সময় কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকসহ অন্য কোনো লোকের সঙ্গে বিধিবহির্ভূত শারীরিক সংঘর্ষ।

রোববারের অপরাধের কারণে বুমরাকে শুধু ভর্ৎসনা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেয়া শাস্তি বুমরাহ মেনে নেয়ায় বিষয়টি নিয়ে আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com