শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ককে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। বার্নার্ড বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভুইতোঁ এসইর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ২০৭.৬ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

আর ইলন মাস্কের ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস তৃতীয় শীর্ষ ধনী। তার ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। ফোর্বস এই তালিকা প্রকাশ করেছে।

এক নম্বর স্থানের জন্য বার্নার্ড আর্নল্ট ও ইলন মাস্কের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে লড়াই চলছিল।

বিশ্বের ১১তম এবং ভারতের শীর্ষ ধনী এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। তার ১০৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি ৭৫ দশমিক ৭ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন ১৬ নম্বরে। আর শিব নাদার রয়েছেন ৪২ নম্বরে। তার ৩৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট, অ্যালফাবেট সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস তালিকায় স্থান পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com