রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বিএনপির অভিযোগ ‘অসত্য ও বিভ্রান্তিকর’: রুশ রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
বিএনপির অভিযোগ ‘অসত্য ও বিভ্রান্তিকর’: রুশ রাষ্ট্রদূত

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার মুহুর্তে গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে।

গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়, এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। তাই বিএনপি এই সরকার মানে না।

এ প্রসঙ্গে আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই হস্তক্ষেপ বা নাক গলায়নি রাশিয়া।

ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে।

বাংলাদেশ বা পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না- এমনটা জানিয়ে মস্কোর দূত বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com