মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

বিপিএল এর বিরতির ফাঁকে মাগুরার নিজ সংসদীয় এলাকায় এসে খেলার মাঠে সময় দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে দেখা গেল মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে।

এই স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত যে ফুটবল চর্চা হয় সেই চর্চায় যোগ দিয়েছিলেন সাকিব। সাকিবকে দেখেই আনন্দে উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএল এর বিরতিতে মাগুরায় এসেছি। দুইদিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু বিজয়ী হওয়ার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com