রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ২৫১ জন স্থান পেয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে একযোগে নিজেদের ফেসবুক টাইমলাইনে কমিটি প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬১ জন, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপ-সম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, ১ নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা, আর ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার।

গত ২০২২ সালের ২০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাবি ছাত্রলীগের নির্ধারিত ১ বছর মেয়াদ শেষ হওয়ার পর কমিটি পূর্ণাঙ্গ করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com