রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ছেলে সন্তানের বাবা হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে কোহলি লিখেছেন, ‘হৃদয়ের অফুরন্ত খুশি ও ভালোবাসার সাথে আমরা সবাইকে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান আকয় এবং ভামিকার ছোট্ট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি।’

‘আমাদের জীবনের এই সুন্দর সময়ে আপনাদের থেকে শুভকামনা আশা করছি। এই সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার জন্যও আপনাদের কাছে অনুরোধ করছি। শুভেচ্ছান্তে বিরাট এবং আনুশকা।’

ভারতে চলমান টেস্ট সিরিজের প্রথম থেকেই তারকা ব্যাটারকে পাওয়া যাচ্ছিলো না। এমন গুঞ্জনও উঠেছিল যে কোহলির মা অসুস্থ্য হওয়ায় তাকে পাওয়া যাচ্ছে না। সে সময় কোহলির ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। তবে কি কারণে তাকে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না সেটার স্পষ্ট করেনি বিসিসিআই বা কোহলির পরিবারের কেউ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com