রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

স্বতন্ত্রদের সমর্থনে ভোটারের স্বাক্ষরের বিধান বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
স্বতন্ত্রদের সমর্থনে ভোটারের স্বাক্ষরের বিধান বাতিল

উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রদের প্রার্থী হওয়ার পথ সহজ করতে ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিধান বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনে প্রার্থীদের জামানত ১০ গুণ বাড়ানো ও প্রতীক বরাদ্দের আগে প্রচারসহ একগুচ্ছ সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেয় ইসি।

মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়। আগামী ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এবার মোট চারধাপে অনুষ্ঠিত হবে ভোট।

ইসি জানিয়েছে, আগামী ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ধাপ এবং ২৫ মে হবে চতুর্থ ধাপের নির্বাচন।

নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবারের সভায় বেশকিছু প্রস্তাব অনুমোদন পায়।

সভায় প্রস্তাব করা হয়, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল, তা আর লাগবে না। অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব মো জাহাংগীর আলম বলেন, ‘স্বতন্ত্র পদপ্রার্থীদের যে ২৫০ জন ভোটারের পূর্ব সম্মতি প্রয়োজন হতো সেটাকে বিলুপ্ত করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার পরিবর্তে আমাদের জামানতের অর্থ বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদের জন্য ১ লাখ টাকা আর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ তাদের জন্য ৭৫ হাজার টাকা করা হয়েছে। এটি একটি সিদ্ধান্ত।’

এছাড়া পরিবর্তন আনা হয়েছে পোস্টারে। সাদা কালো পোস্টারের পাশাপাশি এবার রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে চালানো যাবে প্রচারণাও।

মো জাহাংগীর আলম বলেন, ‘আগে সাদা কালো পোস্টারের কথা বলা হতো, এখন বলা হচ্ছে সাদা কালো বা রঙিন। কেউ যদি রঙিন পোস্টার করতে চায় সেটা করতে পারবে। পদপ্রার্থী তার মনোনয়ন পত্র দাখিলের পর থেকে প্রতীক বরাদ্দের পূর্ব পর্যন্ত এই বিধি অনুসরণ করে, নিজেকে পরিচিত করার জন্য জনসংযোগ করতে পারবেন। এখানে সর্বোচ্চ ৫ জন লোক সাথে নিয়ে বা নিকটাত্মীয়দের নিয়ে নিজের পরিচিতির জন্য ভোটারদের বাড়িতে যাওয়া বা সাক্ষাৎ করা বা কথা বলা এ জাতীয় একটি প্রস্তাব এখানে রাখা হয়েছে।’

সচিব বলেন, কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেইগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com