রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

নান্নুর প্রত্যাশা, শান্তর নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
নান্নুর প্রত্যাশা, শান্তর নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রিকেট

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে শুধু মূল অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন শান্ত। এবার দীর্ঘমেয়াদে লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পাওয়া শান্তর যাত্রাটা সহজ ছিল না। দেশের জার্সিতে শান্তর শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। একসময় দলে সুযোগ পেলেই সমালোচনার শিকার হতেন শান্ত।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেই নির্বাচকদের নজর কেড়েছিলেন শান্ত। তবে জাতীয় দলের আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। তবুও একের পর এক সিরিজে সুযোগ পেয়ে যাচ্ছিলেন। কেননা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তার ওপর ভরসা রেখেছিলেন।

নান্নুর ভরসার প্রতিদানও দিয়েছেন শান্ত। ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করে টপ অর্ডারে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন শান্ত। এবার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলেরও।

শান্তর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন নান্নু। বিপিএল চলাকালে গতকাল (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সংবাদমাধ্যমে নান্নু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সমর্থন দরকার। সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। শান্ত দায়িত্বে আছে, আশা করছি নিজের দায়িত্ব পুরোপুরি পালন করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

সম্প্রতি অধিনায়কের পাশাপাশি বাংলাদেশের নির্বাচক প্যানেলেও পরিবর্তন এসেছে। নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। নান্নুদের প্যানেলের মেয়াদ শেষ হবে চলতি মাসেই। আগামী মার্চ থেকে দায়িত্ব পালন করবে নতুন নির্বাচক প্যানেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com