মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বরিশাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার তথা দ্বিতীয় সেমিফাইলে উঠে গেল বরিশাল। বুধবার রাতে তারা খেলবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেটি কার্যত সেমিফাইনালই।

আজ সন্ধ্যার ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের জন্য থাকবে আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হবে তামিম-মিলার-মেয়ার্সদের বরিশাল।

ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার জশ বোর্ন। এছাড়া ২৪ রান করেন অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন এবং ওবেদ ম্যাকওয়ে।

১২০ বলে ১৩৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। দলের জয়ে ২৬ বলে তিন চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫০ রান করে ফেরেন বরিশালের হয়ে খেলা ওয়েষ্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনি বল হাতে এদিন ২৮ রানে ২ উইকেট শিকার করেন।

রান তাড়ায় ইনিংসের শুরুতেই উইকেট হারান ওপেনার সৌম্য সরকার। দুই বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। দলীয় ২ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন তামিম ইকবাল ও কাইল মায়ার্স। দ্বিতীয় উইকেটে তারা ৯৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।

ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত খেলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি ৪৩ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com