মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাস গড়তে বরিশালের লক্ষ্য ১৫৫

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
ইতিহাস গড়তে বরিশালের লক্ষ্য ১৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দশম আসরের শিরোপা জয়ে ফরচুন বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে রান। টস হেরে প্রথমে ব্যাট করে শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ে রানের পূঁজি গড়েছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অঙ্কন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৬ রানে ৪ বলে ৫ রান করে আউট হন সুনীল নারিন। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস।

তবে দলীয় ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান সাজঘরে ফিরে যান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় কুমিল্লা। দলীয় ৬৫ রানে জনসন চার্লস ও ৭৯ রান মঈন আলী আউট হন। এই দুই ব্যাটারের বিদায়ের কুমিল্লার ইনিংস মেরামত করার চেষ্টা করেন মাইদুল অঙ্কন ও জাকের আলি অনিক।

৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৫ রানে ৩৫ বলে ৩৮ রানে করে আউট হন মাইদুল অঙ্কন। এরপর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাসেল। শেষ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে কুমিল্লা।

রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com