রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় যুক্ত হতে বঙ্গভবনে ডাক পেয়েছেন ৮ সংসদ সদস্য। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য সচিবালয়ে ৮টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নতুন করে আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়।

শপথ গ্রহণের জন্য যারা ডাক পেয়েছেন তারা হলেন, ঢাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাপা, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার।

এদিকে, আওয়ামী লীগ সূত্র বলছে, যে দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই সেই দুটি ছাড়া অর্থ, স্বাস্থ্য, পরিকল্পনা, স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ নেয়া হতে পারে।

সূত্র বলছে, শ্রম ও কর্ম সংস্থান, সংস্কৃতি ও অর্থ মন্ত্রণালয়ে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সদস্যদের প্রতিমন্ত্রী বা মন্ত্রী করা হতে পারে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭ জন। যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com