রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন তামিম

গত বছর নানা বির্তকে জড়িয়ে একর পর এক ঘটনার জন্ম দিয়েন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার সমালোচনাকে সঙ্গী করেই খেলতে নামের বিপিএলে। শিরোপা জিতে সমালোচকদের থোতা মুখ ভোঁতা করে দিয়েছেন। এবার নতুন করে আলোচনায় তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি। বিপিএল শুরুর আগে তামিম জানিয়েছিলেন, খুব শিগগির তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে সবাই জানতে পারবে। সেটি জানা না হলেও আসর শেষে গতকাল শুক্রবার (১ মার্চ) কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম। জানালেন, জাতীয় দলে ফিরলে ফেরার মতোই ফিরবেন তিনি।

তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায় ফরচুন বরিশাল। তিনি নিজেও হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ম্যাচে করেছেন ৪৯২ রান। হয়েছেন টুর্নামেন্টসেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তামিম বলেন, আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমি কাল (আজ) দেশের বাইরে যাব। আশা করি, ফিরে এসে আমরা বসব। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি হয়তোবা দুই বছর খেলব। তবে, খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদেরকে কথাগুলো বলতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com