মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্মি ট্রেনিং নিবে পাকিস্তান দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
আর্মি ট্রেনিং নিবে পাকিস্তান দলের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ১০ দিনের আর্মি ট্রেনিং করছে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার (৫ মার্চ) রাতে ইসলামাবাদে বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাতকালে তিনি বলেন, পরিকল্পনা রয়েছে পাকিস্তান সুপার লিগ শেষে চলতি মাসে শুরু হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বিশেষ এই ট্রেনিং ক্যাম্প।

সাক্ষাতকালে তিনি পাকিস্তানের খেলোয়াড়দের ছক্কা হাঁকানোর সামর্থ নিয়ে হতাশা প্রকাশ করেন। তার মতে ফিটনেস বাড়ালে তাদের শক্তিও বাড়বে। আর সেই ভাবনা থেকেই খেলোয়াড়দের আর্মি ট্রেনিং করানোর সিদ্ধান্ত নেন।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি যখন লাহোরে খেলা দেখছিলাম, তখন দেখলাম যে তোমাদের কেউ ছক্কা হাঁকিয়ে স্ট্যান্ডে বল পাঠাতে পারোনি। যখন কোনো ছক্কা স্ট্যান্ডে পৌঁছেছে তখনই আমি ভেবে নিয়েছি এটা বিদেশি কোনো ক্রিকেটার মেরেছেন। আমি বোর্ডকে জানিয়েছে একটা পরিকল্পনা করতে যেটার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস চূড়ান্ত পর্যায়ে থাকে। সেটার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামনেই আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড। সেটা শেষ হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি আসলে ভেবে পাই না যে ঠিক কখন এই ট্রেনিংয়ের আয়োজন করবো। কোনো সুযোগ নেই। তবে আমরা একটা সময় বের করেছি। কাকুল মিলিটার একাডেমিতে আমরা ২৫ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে ক্যাম্পটা করতে পারি। পাকিস্তান সেনাবাহিনী তোমাদের ট্রেনিং তত্ত্বাবধান করবে। আশা করি তারা তোমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’

অবশ্য এবারই প্রথম সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করতে যাচ্ছে না পাকিস্তান দল। এর আগে মিসবাহ-উল-হকের অধিনায়কত্বের সময় ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে আর্মি ট্রেনিং করেছিল। ওই ট্রেনিংয়ের পর মিসবাহ প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকান এবং উদযাপন করার সময় মিলিটারি স্যালুট দিয়ে দশবার পুশ-আপ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com