রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী। আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের। এই তরুণের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছিল ৩ রানের ব্যবধানে।

এরপর দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। এই ফরম্যাটে ১৬৬ বা তারও বেশি রানের লক্ষ্য তাড়ায় টাইগাররা এর আগে মাত্র দুই ম্যাচে জিতেছিল। তাই শঙ্কা ছিল জয় নিয়ে! শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com