রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কুমিল্লায় ভোট কেন্দ্রে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
কুমিল্লায় ভোট কেন্দ্রে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

মেয়র নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, গুলিবিদ্ধ ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তবে, সে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সারের সমর্থক বলে জানা গেছে। এ বিষয়ে নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করে বলেন, বাস প্রতীকের সমর্থকরা তাদের ওপরে এ হামলা চালিয়েছে।

এদিকে, এর আগে, কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর নারী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জানা যায় বাস ও টেবিল ঘড়ির সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, এবার কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে বাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। আর ঘোড়া প্রতীকে লড়ছেন বিএনপি থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন কায়সার। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে ভোট করছেন সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। আর হাতি প্রতীকে ভোট করছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোটকক্ষে নেয়া হচ্ছে ভোট। ৯৬০টি ইভিএমের মাধ্যমে চলছে ভোটগ্রহণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com