রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

লঙ্কানদের কাছে লজ্জার হার টাইগারদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
লঙ্কানদের কাছে লজ্জার হার টাইগারদের

সিরিজের জয়ের মিশনে আগে ব্যাট করতে নেমে প্রথম কাজটা যা করার তাওহীদ হৃদয় আর সৌম্য সরকার করে দিয়েছেন। লঙ্কানদের ২৮৭ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ বোলাররাও উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন।

৩ উইকেট হারানোয় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের স্বপ্ন দেখা শুরু করেছিল টাইগার ক্রিকেটভক্তরা।

লঙ্কানদের চতুর্থ উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা মিলে গড়লেন টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ ১৮৫ রানের জুটি। আর তাতেই স্বপ্নচ্ছেদ টাইগারদের। শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়ালেও লঙ্কানরা ম্যাচ জিতেছে ৩ উইকেটে।

এর আগে হৃদয়ের ৫ ছক্কার হার না মানা ৯৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ:

আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com