রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। যেখানে আগামী ২২ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

দলের সঙ্গে যোগ দিতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজ। এ নিয়ে ফিজ খ্যাত তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছেন। বিমানবন্দরে নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেন, আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য রোমাঞ্চিত ও মুখিয়ে আছি। আইপিএল ২০২৪ এর যোগ দিতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া চাচ্ছি, যেন সেরাটা দিতে পারি।

এবারের আইপিএলের নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যেখানে বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ৭.৯৩ ইকোনমিতে ৪৭ উইকেটে নিয়েছেন মোস্তাফিজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com