মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পাবনায় কসমেটিক্স গোডাউনে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
পাবনায় কসমেটিক্স গোডাউনে আগুন

পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি পুরনো কসমেটিক্সের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর সদরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসেমটিকস গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে দাউদাউ আগুন দেখা যায়। তখন কসমেটিক্স গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিটসহ ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে তিনি জানান।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কায়ারের পুরনো কসমেটিক্স গোডাউন। আগুন কিভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে জানাতে পারবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com