মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

বৈসাবিকে প্রাণবন্ত করে তোলার আহ্বান

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
বৈসাবিকে প্রাণবন্ত করে তোলার আহ্বান

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু,সাংগ্রাই,বিঝু (মধ্যাক্ষর বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসকে আরো প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। এ সময় দিক নির্দেশনা,প্রস্তুতি,উপস্থিতি,র‌্যালিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে সকল সম্প্রদায়ের বর্ণিল ঐতিহ্যবাহী প্রশাকে এই র‌্যালিতে অংশ নেবেন। “ধর্ম যার যার উৎসব সবার”এ স্লোগানকে আরো উৎজীবিত করে তুলবে বলে মন্তব্য করেন বক্তারা।

এতে, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার এস. এম নুরুন্নবী,খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি (ডিকিউ) মেজর রেজাউল করিম,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিকরা এতে অংশ নেন।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,নিলোৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা,ক্যজরী মারমা এতে অংশ নেন। বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বৈসাবির আনন্দঘন এ উৎসবমুখর আয়োজন চলবে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।

৫ এপ্রিল সকাল ৯টায় খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রাঙ্গনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। বৈসাবি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন থাকবে এ উৎসবকে ঘিরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com