মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

২৫ টাকায় তরমুজ বিক্রি, মাইকিং করেও মিলছে না ক্রেতা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
২৫ টাকায় তরমুজ বিক্রি, মাইকিং করেও মিলছে না ক্রেতা!

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তরমুজের দাম কমে গেছে। মাত্র ২৫ টাকা কেজি। ক্রেতা টানতে করা হচ্ছে মাইকিং। কিন্তু তারপরও আশানুরূপ ক্রেতার দেখা নেই। শুক্রবার (২৯ মার্চ) রংপুরের পীরগাছা রেলস্টেশন সংলগ্ন একটি ফলের দোকানে এমন চিত্র দেখা গেছে।

তরমুজ কিনতে আসা এক ক্রেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ এখন একটু তরমুজ খেতে পারবে। এটা খুবই ভালো।

তাজরুল নামে আরেকজন বলেন, কয়দিন আগেও ৬০-৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হয়েছে। আজ হঠাৎ মাইকিংয়ের মাধ্যমে শুনি ২৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। তাই নিয়েই নিলাম।

স্থানীয় কয়েকজন বলেন, এইতো কদিন আগে তরমুজ নিয়ে সিন্ডেকেট করেছেন ব্যবসায়ীরা। মানুষের ওপর জুলুম করেছে। তখনই সিদ্ধান্ত নিয়েছি তরমুজ কিনবো না। এখন দাম কমছে, তারপরও কিনবো না।

তরমুজ বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, আমি কম দামে মাল কিনে সীমিত লাভে পাইকারি দরে মানুষকে তরমুজ খাওয়াচ্ছি। বিষয়টা আমার খুব ভালো লাগছে। তবে আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ তিনি।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগেও বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হয়েছিল তরমুজ। বিক্রেতা- ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এ ফলের দাম বাড়িয়েছিলেন। এবার ক্রেতা সংকটে বিভিন্ন স্থানে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com