শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
তাড়াইলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা 
ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে কিশোরগঞ্জের তাড়াইলে মতিউর রহমান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। 
.
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল বাদী হয়ে ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাত ৯ টায় তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
.
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সাথে মতিউর রহমানের পূর্ব থেকে জমিজমা নিয়া মামলা মোকদ্দমা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে জয়নাল মিয়ার দুই ছেলে বিজয় মিয়া, নিলয় মিয়া ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
.
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মনসুর আলী আরিফ বলেন, ঘটনাটি থানায় অবগত করার পর আমি সরজমিন পরিদর্শন করে আসছি। আহত ব্যক্তির ছেলে হুমায়ুন রশিদ জুয়েলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com