শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন৷ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করায় বিক্ষোভ আরও বেড়েছে৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদীবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে৷

মেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটন ক্যাম্পাসের মূল চত্বরে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন৷ সেখানে তারা সবুজ ভূমির ওপর তাবু গেঁড়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷

এ অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোচে শাফিক নিউইয়র্ক পুলিশকে ক্যাম্পাসে ডেকে আনেন৷ রায়ট পুলিশ একশ’রও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে প্রচারিত একটি ইমেল বার্তায় শাফিক লিখেছেন, ‘‘আমি এই বিশেষ ব্যবস্থা নিয়েছি কারণ এখানে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল৷”

এদিকে, শিক্ষার্থীদের গ্রেপ্তারের পর সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াক-আউট করেছেন৷ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন তারা৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার প্রথমে জানায়, ক্লাস অনলাইনে নেয়া হবে৷ পরে বলা হয়, শিক্ষাবর্ষের বাকি সময়টা হাইব্রিড মডেলে ক্লাস হবে৷

গত বছর ৭ অক্টোবর স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়৷ তাদের হামলায় এক হাজার ২০০ জন মারা যান এবং আরো ২৪০ জনকে বন্দি করা হয়৷ জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় সামরিক অভিযান শুরু করে৷

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তখন থেকে ৩৪ হাজারেরও বেশি মানুষ মারা যান৷ অভিযানের ফলে খাবার, পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো৷

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি ছাত্র সংগঠনগুলোর প্লাটফর্ম কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথাইড ডাইভেস্ট তাদের ইনস্টাগ্রামে প্রতিবাদের বিষয়ে লিখেছে, ‘‘আমরা চাই গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেন শোনা যায়৷”

কলাম্বিয়ার এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের আরও বিশ্ববিদ্যালয়েও ছড়িয়েছে৷ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com