শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে।

আজ (মঙ্গলবার) (১৪ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করেছে।

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি।

বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও থাকছেন এই দুজন। তাসকিন চোট কাটিয়ে উঠতে না পারলে হাসানকে দেখা যাবে বিশ্বকাপেও। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এর পর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com