মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মৌলভীবাজারে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু
মৌলভীবাজারের কুলাউড়ার বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার থেকে দুই দিনব্যাপী ‘সিসিমপুর শিক্ষা মেলা’ শুরু হয়েছে। মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করা হয়। শুক্রবার (১৭ মে) সকালে মেলায় সভাপতিত্ব ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন।
এ সময় জাতীয় সংগীত গেয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়। সিসিমপুর প্রকল্প এর বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য দেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো. খলিলুর রহমান, কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিব উল্যাহ।

সিসিমপুর শিক্ষা মেলায় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ নানা আয়োজন।

মেলায় বড় আয়োজন ছিল সিসিমপুর কস্টিউম ক্যারেক্টার লাইভ শো। সিসিমপুর বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিশুকে পেয়ে আনন্দে আনন্দে তাদের সাথে নেচে গেয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের জন্য রাখা হয় আকর্ষণীয় যাদু প্রদর্শনী। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখায় অনেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেলার আয়োজন শিক্ষনীয় বায়োস্কোপ দেখতেও ভিড় জমায় শিক্ষার্থীরা।

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। প্রকল্পটি সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।
সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন, ‌‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগীতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানো সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com