শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

হোয়াইটওয়াশ এড়াতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশ এড়াতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার (২৫ মে) মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ শুরু আগেও যা ছিল অকল্পনীয়, তাই এখন বাস্তব। ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইটওয়াশের শঙ্কায়।

প্রথম দুই টি-টোয়েন্টিতে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং। অচেনা কন্ডিশনেও চেনা লিটন-সৌম্য-শান্তরা। উইলো হাতে টাইগার ব্যাটারদের দূর্দশা থামছেই না। কাঠগড়ায় তাদের স্ট্রাইকরেটও।

দলে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব। আরও একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার। সিরিজে প্রথমবার খেলতে পারেন স্পিনার তানভীর ইসলাম।

ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আইসিসির কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয়। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের পালা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com