শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোরগঞ্জে লিজের শর্ত ভঙ্গ ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে লিজের শর্ত ভঙ্গ ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লিজ গ্রহীতাকে না জানিয়েই লিজ দেয়া সম্পত্তি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এছাড়াও প্রতিবাদ করায় লিজ গ্রহীতাকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি।

রোববার (২ জুন) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মোজাম্মেল হক নামে এক ব্যবসায়ী। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা বাগপাড়া এলাকায়। অন্যদিকে অভিযুক্ত আবুল কালামও একই এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মোজাম্মেল বলেন, ২০১৯ সালের ১ মার্চ তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত পেশকার আবুল কালামের কাছ থেকে ৬৪ শতাংশ জমি ১০ বছরের জন্য লিজ নেন তিনি। লিজের চুক্তি অনুযায়ী ৮ লাখ ২০ হাজার টাকা এককালীন পরিশোধ করেন। লিজের ৬৪ শতাংশ জমির মধ্যে পাটুয়াভাঙ্গা দরগাবাজারে ৪৪ শতাংশ জমিতে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন মোজাম্মেল। এছাড়া জমিতে নিজ খরচে ব্যবসা প্রতিষ্ঠান করা হবে বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী কোনো প্রকার নোটিশ না দিয়ে আমার স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

জমির মালিক আবুল কালাম গোপনে চলতি বছরের ৩ মার্চ লিজ দেয়া জমির মধ্যে সাড়ে তিন শতাংশ জমি অন্যত্র বিক্রি করে দেন। শুধু তাই নয়, গত ১৬ এপ্রিল জমির মালিকের নেতৃত্বে লিজ গ্রহীতার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। 

এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন লিজ গ্রহীতা মোজাম্মেল। তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়ের করার পর থেকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাকে। এ অবস্থায় তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।

জমির মালিক পেশকার আবুল কালাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, লিজের চুক্তিভঙ্গ করে লিজ গ্রহীতা জমি অন্যত্র ভাড়া দিয়েছেন। ফলে তাকে উচ্ছেদের জন্য উকিল নোটিশ পাঠিয়েছি। আর যে জমি তিনি বিক্রি করেছেন, সেটা লিজ গ্রহীতার সম্মতিতেই বিক্রি করা হয়েছে। লিজ গ্রহীতার দোকানের যে অংশটুকু ভাঙা হয়েছে, সেটার উপযুক্ত ক্ষতিপূরণও তাকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com