শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

‘মধ্যবিত্তের জন্য হচ্ছে টিসিবির স্থায়ী দোকান’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
‘মধ্যবিত্তের জন্য হচ্ছে টিসিবির স্থায়ী দোকান’

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেয়ার প্রচেষ্টা চলছে। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

রোববার রাজধানীর মিরপুরে জুন-২৪ মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা বলেন।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য দেয়ার পরিকল্পনা রয়েছে। সুবিধাভোগীরা যেন সময়মতো পণ্যগুলো নিতে পারেন। আগামীতে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে দোকান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে বাজারে পণ্যের সরবরাহ ঘাটতি দেখা দিলে টিসিবির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এ জন্য আগামী অর্থবছরে টিসিবির একটি বাফার মজুত তৈরি করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আগামী অর্থবছরে আমরা টিসিবির একটি বাফার স্টক তৈরি করার চেষ্টা করব। যাতে বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি দেখা দিলেও আমরা দামটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই বাফার স্টক থেকে যেন পণ্য সরবরাহ করতে পারি। এজন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এক কোটি পরিবার যখন এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পায়, তখন চিনি, চাল, ডাল ও তেলের বাজারের চাহিদাও কিছুটা পূরণ হয়। এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে চারটি পণ্য দিয়ে বাজারে দ্রব্যমূল্যের চাপও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

চলতি বড় মৌসুমে ধানের ফলন খুব ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খাদ্য বিভাগ ধান ও চাল সংগ্রহ করছে। আশা করি, আমরা চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্যসচিব মোহা. সেলিম উদ্দিন ও টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল ইকবাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com