মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

পরিবেশ অধিদফতরের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’— প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে বুধবার ৫ জুন সকাল ১০:০০ টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের  উপপরিচালক মাহমুদা পারভীন, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন সহ জেলার বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় পাট বাজার, বন্ধু চুলা, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার, সেইভ দ্যা ন্যাচার, বিডি ক্লীন, আলো ফাউন্ডেশন, পরিবেশ অধিদফতর রাজশাহী সহ মোট ১০টি স্টল মেলায় অংশগ্রহণ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com