শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতা চর্চা ছড়িয়ে লক্ষ্যে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৬ জুন) দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে উপজেলার চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, হোসেন্দী উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়তে হবে। প্রত্যেক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই সোনার বাংলা গঠন করা সহজ হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নীতি নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. রোমান উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গীতা রানী সাহা ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রুমান মিয়া। পরে চ্যাম্পিয়ান দল, রানার্সআপ দল এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com