শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সপ্তাহ খানেক আগেই সাকিব আল হাসানকে সরিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এই স্থান বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। তার অবনমনে ফের শীর্ষস্থানে ফিরেছেন সাকিব।

বুধবার (৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এই র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে হাসারাঙ্গার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে। টি-টোয়েন্টি এটাই লঙ্কানদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার হারানো ৪ উইকেটের ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমে গিয়েছে লঙ্কান অলরাউন্ডারের।

২২২ পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন দুইয়ে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ না খেলায় আগের রেটিং পয়েন্টই আছে সাকিবের। তিনি ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের বাকি তিনটি স্থানে আছেন যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবি (২১২ রেটিং পয়েন্ট), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং পয়েন্ট)। সেরা পঞ্চাশের মধ্যে আছেন বাংলাদেশের আর মাত্র একজন। শেখ মেহেদী হাসান ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com