মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা
রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে এবং নৈতিকতার অবক্ষয়  ও বিপথগামীতা রোধকল্পে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের বোয়ালিয়া থানাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো: ফরহাদ হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
.
এছাড়া সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও এর প্রতিনিধিবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ  মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com