মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের ২ কমিটি বিলুপ্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের ২ কমিটি বিলুপ্ত

সিলেটে চিনি লুটের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল শুক্রবার (১৪ জুন) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দুই ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে ৮ জুন চিনি বহনকারী একটি ট্রাক সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে চারখাই এলাকায় লুটের শিকার হয়। লুট হওয়া ৪০০ বস্তা চিনির মূল্য ২৪ লাখ টাকা। এ ঘটনায় বিয়ানীবাজার ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ৮০ বস্তা চিনিসহ একটি পিকআপ জব্দ করে।

গত বৃহস্পতিবার রাতে চিনি লুটের মামলার আসামি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে সাধারণ সম্পাদক জাহিদুল হকের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬ মিনিট ২ সেকেন্ডের ওই ফোনালাপে লুট করা চিনি কীভাবে ভাগাভাগি করা হয়েছে ও কারা নিয়েছেন তা বলা হয়।

চলতি বছরের ১১ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। প্রায় দুই দশক পর বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com