সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে মোবারক হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত মোবারক হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চরফরাদী গ্রামের খল্লিয়ার বাড়ির সামনের সড়কের পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন, উপজেলার চরফরাদি গ্রামের মৃত খুরশিদ উদ্দীনের ছেলে জাহিদ (২০) ও মৃত আব্দুল কাদিরের ছেলে আতিকুল্লাহ (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এনে চরফরাদী এলাকায় বিক্রি করে আসছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় মাদক বিক্রি করছে চক্রটি। এমন খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই দ্বীন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাদক কারবারিদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় জাহিদ নামের এক মাদক কারবারিকে ঝাপটে ধরেন পুলিশ সদস্য মোবারক হোসেন। এসময় তার হাতে থাকা ছুরি দিয়ে মোবারক হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি কোপায়। এতে মোবারক হোসেন গুরুতর জখম হন।

পরে পাকুন্দিয়া থানা পুলিশ আহত মোবারক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, আহত পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আজ রবিবার (১৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com