মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কোরবানির মাংস নিয়ে মারামারি, নারীসহ আহত ১০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
কোরবানির মাংস নিয়ে মারামারি, নারীসহ আহত ১০

সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক ভাগের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২) প্রমুখ। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ার সামাজিক ভাগের মাংশ ভাগাভাগির সময় ওই পাড়ার মোতালেব হোসেন নামের একজন মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এ সময় ওই সমাজের মাতব্বর মো. আব্বাস আলী তালিকা ধরে যেমনভাবে আছে তেমনভাবে মাংস ভাগাভাগির কথা বলেন। এ নিয়ে মোতালেব হোসেনের সঙ্গে আব্বাস আলীর তর্ক বেঁধে যায়।

এক পর্যায়ে নারীদের আগে মাংস দেওয়া না দেওয়া নিয়ে সমাজের কিছু সদস্য বিভক্ত হয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি দিয়ে মারপিট ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, এখনও দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com