বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

২০ বছরের রেকর্ড ভাঙলো শাকিব খানের ‘তুফান’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে
২০ বছরের রেকর্ড ভাঙলো শাকিব খানের ‘তুফান’

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ ঈদের দিনে মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। এদিকে একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে তুফানের। ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে বাংলা সিনেমায় নতুন নজির স্থাপন করলো শাকিব খানের ‘তুফান’।

স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে মেজবাহ আহমেদ বলেন, ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে ‘তুফান’ দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে।

তিনি জানান, সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’ এর। এরপরের অবস্থানে দৈনিক ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ এর। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’ এর শো ছিল ৩২টি, সুড়ঙ্গ ৩১টি, হাওয়া ২৬টি, প্রিয়তমা ২১টি করে শো চলেছিল। এবার সে রেকর্ড ভেঙে দিল ‘তুফান’।

‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com