মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

হোসেনপুরে ঈদের পরে লাগামহীন সবজির বাজার; ক্রেতাদের নাভিশ্বাস

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে ঈদের পরে লাগামহীন সবজির বাজার; ক্রেতাদের নাভিশ্বাস
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের পর হঠাৎ করেই স্থানীয় বাজারগুলোতে সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পরে বৃষ্টির কারণে কৃষকরা জমি থেকে সবজি তুলছেন না। তাই বাজারে আমদানি কমে যাওয়ার সবজিভেদে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা। ৫০-৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজিই। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা বাজারে ঢুকে চরম বিপাকে পড়েছেন।
বুধবার (১৯ জুন) সকালে উপজেলার বিভিন্ন সবজির আড়ত, গোবিন্দপুর চৌরাস্তা বাজার, হোসেনপুর কাঁচা বাজার, গাংগাটিয়া বাজার ও রামপুর বাজারসহ একাধিক বাজার ঘুরে এরকম তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, বাজারের প্রতিটি দোকানেই সবজির সরবরাহ কম। তাই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, বেগুনের কেজি ৫০-৬০ টাকা, কচুরমুখি ৭০-৭৫ টাকা, পটল ৬০-৬৫ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, ছিছিঙা ৬৫-৭০ টাকা, করলা ৮০-৯০, ঢেঁড়স ৪০-৫০ টাকা, শসা ৮০-৯০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, কাঁচামরিচ ১৬০-২০০ টাকা,কচুরলতির মুটি ৬০-৮০টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা থেকে বেড়ে এখন ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় চরকাউনা সবজি আড়ত থেকে সবজি কিনতে আসা আলমগীর বলেন, কোনো কারণ ছাড়াই শাক-সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। ঈদের পর সাধারণ মানুষেরা কি খাবে একটু কি চিন্তা করেছেন কেউ? সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাঁচা মরিচসহ পটল, বেগুন, আলুর দামও অস্বাভাবিক বেড়েছে।
রিকশাচালক লালন বলেন, ‘আমি কাজ করে দিন আনি,দিন খাই। সারাদিন রিকশা চালাইয়া যে ভাড়া পাই,তা দিয়া মাছ কিংবা মাংস কিনার স্বপ্নও দেখি না। কেবল সবজি দিয়া কোনো রকমে সংসার চালাই। ওখন বাজার আইয়া ৬০ টাকার কমে কোনো সবজিই কিনতে পারছিনা।’
.
উপজেলার গোবিন্দপুর বাজারের সবজি বিক্রেতা রুবেল মিয়া বলেন, ঈদের আগে ও পরে বৃষ্টির কারণে প্রতিটি ক্ষেতেই সবজির উৎপাদন কম গেছে। যার ফলে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। আমরা কি করবো ? কিনতে গেলে সবজিতে বেশি দাম রাখে, তাই আমাদের কেজিতে ৪-৫ টাকা লাভে বিক্রি করতে হচ্ছে।
.
আরেক ব্যবসায়ী আল-আমিন বলেন, আমরা পাইকারি বাজার থেকে যখন যেমন দামে সবজি কিনে নিয়ে আসি, তখন স্বল্প লাভেই খুচরা বাজারে বিক্রি করি। এখন বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রি করতেও হচ্ছে একটু বেশি দামে। তবে বৃষ্টি-বাদল কমে গেলে সপ্তাহখানেক পরে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান স্থানীয় সবজির আড়তদার সাহাদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com