মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

বন্যা দুর্গত মানুষের পাশে জেলা পুলিশ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
বন্যা দুর্গত মানুষের পাশে জেলা পুলিশ
লভীবাজার সদর উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার আশ্রয়ণ প্রকল্প এবং খলিলপুর ইউনিয়নের ১ নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা কবলিত ১২০ টি পরিবারের মাঝে চিড়া-মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়।
এসময় তিনি বলেন, ‘জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক আমরা মৌলভীবাজার জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো বানভাসি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করলে যেকোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com