মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতা অটুট রাখলে ন্যায়বিচার ত্বরান্বিত হবেন : নওগাঁয় প্রধান বিচারপতি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতা অটুট রাখলে ন্যায়বিচার ত্বরান্বিত হবেন :- নওগাঁয় প্রধান বিচারপতি

নওগাঁ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতা অটুট রাখতে হবে। এর দ্বারা ন্যায়বিচার ত্বরান্বিত হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধে আইনজীবীদের অনন্য ভূমিকার ভূয়শী প্রশংসা করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। প্রধান বিচারপতি ন্যায় বিচার নিশ্চিতে বিচারকগনের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। বিকল্প বিচার পদ্ধতির এবং আপোষের মাধ্যমে দ্রুত দেওয়ানী মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান।

নওগাঁয় আইনজীবীদের সাথে বিচারকদের বর্তমান সুসম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলসহ বিচারকবৃন্দ ও আইনজীবীগণ।

নওগাঁ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতা অটুট রাখতে হবে। এর দ্বারা ন্যায়বিচার ত্বরান্বিত হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধে আইনজীবীদের অনন্য ভূমিকার ভূয়শী প্রশংসা করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

প্রধান বিচারপতি ন্যায় বিচার নিশ্চিতে বিচারকগনের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। বিকল্প বিচার পদ্ধতির এবং আপোষের মাধ্যমে দ্রুত দেওয়ানী মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান।

নওগাঁয় আইনজীবীদের সাথে বিচারকদের বর্তমান সুসম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলসহ বিচারকবৃন্দ ও আইনজীবীগণ।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com