শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার। ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত আর কেউই লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রী হননি। কনজারভেটিভদের ভরাডুবিতে লেবার পার্টি বড় জয় নিয়ে পার্লামেন্টে ফিরছে। খবর আল জাজিরা ও বিবিসি’র।

শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তিনি ডাউনিং স্ট্রিটের পথে রয়েছেন। এ দিন সন্ধ্যায় স্টারমার মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেওয়া শুরু করবেন। শনিবার প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক বসবে।

লন্ডনে ভাষণ দিতে গিয়ে কিয়ার স্টারমার লেবার পার্টির সমর্থকদের উদ্দেশে বলেন, পরিবর্তন শুরু হলো। ভালো লাগছে। আমার সৎ থাকতে হবে।

কিয়ার স্টারমারের বয়স ৬১। তার পড়াশোনা রেইগেট গ্রামার স্কুল, ইউনিভার্সিটি অব লিডস ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে। তার স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার, যিনি এনএইচএসের একজন ওকুপেশনাল থেরাপিস্ট। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৫ সাল থেকে স্টারমারের সংসদীয় আসন হলবর্ন ও সেন্ট পানক্রাস।

লেবার পার্টির এ নেতা নিজেকে শ্রমিক শ্রেণির বলেই পরিচয় দেন। তার বেড়ে ওঠা সারের অক্সটেডে। তার বাবা ছিলেন টুলমেকার, মা নার্স, যিনি স্টিলস রোগে আক্রান্ত তিনি। হাঁটতে পারেন না। কথা বলতে পারে না।

রেইগেট গ্রামার স্কুলে ভর্তি হওয়ার দুই বছরের মাথায় তা বেসরকারি হয়ে যায়। ১৬ বছর বয়স পর্যন্ত তার ফি দিয়ে দিত স্থানীয় কাউন্সিল। স্কুল শেষে পরিবারের প্রথম হিসেবে স্টারমার বিশ্ববিদ্যালয়ে পা রাখেন। প্রথমে লিডস ও তিনি অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৭ সালে স্টারমার ব্যারিস্টার হন এবং মানবাধিকার আইনে বিশেষত্ব যুক্ত করেন।

২০১৫ সালে উত্তর লন্ডনের হোলবর্ন ও সেন্ট পানক্রাস থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। তিনি সাবেক লেবার নেতা জেরেমি করবিনের ফ্রন্টবেঞ্চ টিমে তার ছায়া ব্রেক্সিট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে তিনি বলেন, দ্বিতীয় ইইউ গণভোটের কথা বিবেচনা করা উচিত।

২০১৯ সালের নির্বাচনে দলের ভরাডুবির পর স্যার কিয়ার স্টারমার ২০২০ সালের এপ্রিলে দলের নেতা হন। বিজয় ভাষণে তিনি লেবার পার্টিকে আত্মবিশ্বাস আর প্রত্যাশার সম্মিলনে নতুন এক যুগে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com