মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নিখোঁজের ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
নিখোঁজের ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার

হাওরে ঘুরতে এসে পানিতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ (শনিবার) দুপুর দুইটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজের কাছে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যান তিনি। নিহত আবিদুর রহমান (২৩) চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরীবাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় থেকে নয়জন বন্ধু মিলে হাওরাঞ্চলে বেড়াতে আসেন। শুক্রবার বিকেল পাঁচটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২১ ঘণ্টা পর আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে, মরদেহটি করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com