বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক ও সহযোগী গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক ও সহযোগী গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকচাপায় তিন বছরের শিশু তুহিন মিয়া নিহতের ঘটনায় ট্রাকচালক আরিফুল ইসলাম (২৮) ও তার সহযোগী মো. জসিম উদ্দিন (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তথ্য প্রযু্ক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার চরপুমদি এলাকা থেকে আরিফুল ইসলামকে  ও মঙ্গলবার সকালে রামপুর এলাকা থেকে  মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। ট্রাক চালক আরিফুল ইসলাম সদর উপজেলার নুহার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও তার সহযোগী জসিম একই উপজেলার ব্রাহ্মনকান্দি এলাকার বাসিন্দা। 
জানা যায়, গত ৭ জুলাই সকালে উপজেলার ফায়ার স্টেশনের সামনে ট্রাকচাপায় পাশ্ববর্তী গফরগাও উপজেলার গাভীশিমুল গ্রামের শিশু তুহিন মিয়া নিহত হয়। এ ঘটনায় ঘাতক চালক আরিফুল ও তার সহযোগী জসিম পালিয়ে যায়। পরে,এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com