সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ৩ লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
তাড়াইলে ৩ লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকার (৫৩শ’ মিটার) নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত ও তাড়াইল থানা পুলিশ। এসময় সরকারি কাজে বাধা দেয়ায় দু’জনকে গ্রেপ্তার করা হয় এবং দণ্ডবিধি ১৮৬ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা হলেন, দিগদাইড় গ্রামের আবু বকরের ছেলে আবু রায়হান ও একই গ্রামের রতন মিয়ার ছেলে লাদেন মিয়া।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ টি রিং জাল, দৈর্ঘ্য ১৮শ’ মিটার যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। কারেন্ট জাল ৩২ টি, দৈর্ঘ্য ৩২শ’ মিটার যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, দুইটি কোনা বের জাল, দৈর্ঘ্য ১ হাজার মিটার যার আনুমানিক  মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা ও পাটি বের জাল ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো বিলের পাশে খোলা জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর উপস্তিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর উপস্তিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় দু’জনকে গ্রেপ্তার করা হয় এবং দণ্ডবিধি ১৮৬ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com