মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

চুরি করা গরু জবাই করে মাংস পাচারকালে আটক-২

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
চুরি করা গরু জবাই করে মাংস পাচারকালে আটক-২

সম্প্রতি গ্রামাঞ্চলে গবাদি পশু চুরি বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে এক মাসে ১৯ টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চুরি করে পিকআপ ও প্রাইভেট কারে পাচারের পর এবার চুরি গরু জবাই করে বস্তায় মাংস পাচারকালে পুলিশ গরু চোরসহ ২ জনকে আটক করেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় বস্তা ভরা গরুর মাংস পাচারকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যর সিএনজি অটোরিকশাসহ গরু চোর ও সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে।

আটক গরু চোর শরীফপুর ইউনিয়নের মৃত উমর মিয়ার ছেলে জাকার মিয়া (৪০) ও সে পেশায় সিএনজি অটোরিকশা চালক আজ্জাল মিয়া।

শরীফপুর ইউনিয়নের সদস্য আজিজুল হক দুরুদ, হারুন মিয়া ও সিদ্দেক মিয়া অভিযোগ করে বলেন, ‌জুন মাসের ২য় সপ্তাহ থেকে এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক পরিবার ও চা শ্রমিক পরিবারের ১৯ গরু চুরি হয়েছে। সাধারণত গরুচোর চক্র গরু চুরি করে পিক-আপে ও প্রাইভেট কারের পিছনের আসনে করি দ্রুত নিয়ে যায়। এ চক্র গত ১৬ জুলাই মঙ্গলবার রাতে সন্জরপুর গ্রামের বাছিত মিয়ার একটি ও চাতলাপুর চা বাগানের শৈলেন রায়ের একটি গরু চুরি করে নেয়। পরদিন ভোরে এ সকালে এ দুটি গরু জবাই করে সন্ধ্যায় বস্তায় ভরে মাংস পাচারকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সন্দেহজনক ভাবে একটি সিএনজি অটোরিকশা গতিরোধ করে। এসময় তল্লাশিকালে বস্তায় জবাই করা গরুর মাংস উদ্ধার করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জব্দ করা হয়।

ইউপি সদস্য আজিজুল হক দুরুদ ও হারুন মিয়া বলেন চুরির ও জবাই করার ঘটনাস্থল শরীফপুর ইউনিয়ন হওয়ায় পুলিশ কুলাউড়া থানায় মামলা করতে বলেন। তারা কুলাউড়া থানায় গেলেও থানা কর্তৃপক্ষ সিএনজি অটোরিকশা আটকস্থল কমলগঞ্জ থানাধীন তাই কমলগঞ্জ থানায় মামলা করতে বলেন। কমলগঞ্জ থানায় গেলে গরু চুরি ও জবাই স্থল কুলাউড়া থানাধীন বলে কুলাউড়া থানায় মামলা করতে বলে। এভাবে বুধবার রাতে চলে দুই থানার ঠেলাঠেলি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আটক গরু চোর ও সিএনজি অটোরিকশা চালককে কুলাউড়া থানায় প্রেরণ করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শামীম আকন্জী গরু চুরি বৃদ্ধি  ও চুরি করে গরু জবাই করে মাংস পাচারকালে সিএনজি অটোরিকশাসহ ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরও বলেন, চুরির ঘটনা ও জবাই করার স্থল কুলাউড়া থানাধীন বলে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানায় প্রেরণ করা হয়েছে। এখন গরুর মালিকরা সেখানে গিয়ে মামলা করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com