শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নাটকীয় ড্র ভারত-শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
নাটকীয় ড্র ভারত-শ্রীলঙ্কার

কলম্বোতে শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি নাটকীয়ভাবে ড্র হয়েছে। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল মাত্র ২৩১ রান। শ্রীলঙ্কা দলের বিপক্ষে রোহিত শর্মা-বিরাট কোহলিদের অনায়াসে জেতার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি তারা। এমনকি জয়ের কাছে গিয়েও তরী ডুবিয়েছে ভারত। যদিও ম্যাচ হারতে হয়নি, শেষ পর্যন্ত ড্র হয়েছে।

এদিকে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বড় জুটি গড়তে পারেনি। তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফের্নান্ডোকে (১) ফেরান আর্শদিপ সিং। প্রায় দশ ওভার টিকে থাকার পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে। এনবার কুশল মেন্ডিসকে (১৪) ফেরান শিবম দুবে। রান পাননি সাদিরা সামারাবিক্রমাও (৮)। তবে ওপেনার পাথুম নিশাঙ্কা (৫৬) ফিফটি করেন।

এরপর শেষ দিকে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুনিত ভেল্লালেগে। সাত চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান করেন তিনি। সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গাও (২৪) দুর্দান্ত খেলেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। তারা উদ্বোধনী জুটিতে তুলেছিল ৭৫ রান। শুভমান গিল ১৬ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের মতোই রোহিত এদিন ব্যাট চালিয়েছেন। শ্রীলঙ্কার কোনো বোলারকেই পাত্তা দেননি। ফিফটি করে সাজঘরে ফেরেন তিনি।

কোহলি ধীর গতির শুরু করেছিলেন তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৪ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।

শ্রেয়াস আইয়ারের বদলে ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে প্রমোশন দেন গৌতম গম্ভীর। তবে তা কাজে লাগেনি। ৪ বলে ৫ রান করে ফেরেন ওয়াশিংটন। পাঁচ নম্বরে নেমে আইয়ার করেছেন ২৩ রান। তাতে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত।

সেখান থেকে খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। ৫৭ রানের জুটি গড়েন দুজনে। রাহুল (৩১) এবং অক্ষর (৩৩) আউট হওয়ার পরেও মনে হচ্ছিল ভারত জিততে পারে। কারণ তখনও ছিলেন শিবম দুবে। শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ ১৫ বলে যখন মাত্র ১ রান লাগে জয়ের জন্য, তখন বড় শট খেলতে গিয়ে আউট হন দুবে। এরপর উইকেটে এসে প্রথম বলেই ফেরেন আর্শদীপ। তাতে ড্র হয় ম্যাচ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com