শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
তাড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে তাড়াইল উপজেলা শাখা।
গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেশনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা  ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান অপু’র সভাপতিত্বে ও জাহাঙ্গীর হাসান ভুঁইয়া রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা।
.
এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল (বিএনপির) তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফিরোজ খান লিটন, শফিকুল ইসলাম দানু, আবদুল হাকিম রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তর ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার ১নং যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল প্রমূখ।
.
এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কারানির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাড়াইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুলেল মালা দিয়ে বরণ করের প্রধান অতিথি ছাইদুজ্জামান মোস্তফা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com