রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার তহবিলে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুদান প্রদান

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার তহবিলে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুদান প্রদান
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যাদুর্গতদের সাহায্যের জন্য
৩৪ হাজার ৫৪ টাকার অনুদান পাঠিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার এর সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতন ১৮ হাজার ৯৭০ টাকা ও  শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ হাজার ৮৪ টাকা সোনালী ব্যাংক করপোরেট শাখার মাধ্যমে পাঠানো হয়েছে।
তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্ব স্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
.
উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়ার আহবান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com