শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে
তাড়াইলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ
নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। একসময়ে নদীনালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে-ভাতে বাঙালি। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের নদীনালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে।
২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ের তাড়াইলে ৪৭০.৫৮ কেজি সুস্থ সবল রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ/ঘনিয়া প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ৬ টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ১ টি উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৪৭০.৫৮ কেজি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক কাউসার মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামির হোসেন সাকী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল আমিন রুবেল, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুয়েল আহমেদ সহ সুফলভোগী জনগন ও সুধি সমাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com