মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভৈরবে গাজাঁসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিত্বে গাজাঁসহ ৩টি মাদক মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত মাদককারবারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদ্দাম মিয়া বলে জানা গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) মোঃ শহিদুল্লাহ’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল টোলপ্লাজার সামনে র‌্যাবের চেকপোষ্টে গাঁজা বহনকারী প্রাইভেটকারটি পৌছলে মাদক কারবারি সাদ্দাম প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে পালানোর সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তিতে প্রাইভেটকারের ব্যাকঢালা থেকে ১৫কেজি ৫শ গ্রাম মাদকদ্রব্য গাজাঁসহ মাদক বিক্রির নগদ ৫শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদককারবারি সাদ্দাম দীর্ঘদিন ধরে সিমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছে বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শহিদুল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com